বাংলাদেশে গুগল-অ্যামাজনের পর ভ্যাট নিবন্ধন নিল ফেসবুক

১৩ জুন, ২০২১ ১৩:৩৪  
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আজ রবিবার মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধন পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড এবং ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসা পরিচয় নম্বর (বিআইএন) পেয়েছে বলে জানান ফিল্ড অফিসের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার। গুগল এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন অনুমোদন পাওয়ার প্রায় দুই সপ্তাহ পরে ফেসবুক তাদের বিআইএন নম্বর পেলো।